মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

শুরু করুন: বিক্রেতার প্রথম ধাপগুলো

Getting started as a seller

অ্যাকাউন্ট খোলার পর কোন কাজ কোন ক্রমে করবেন, আর Seller Center-এর মেনুতে কী কোথায়।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

Read this guide in English

ভিডিও টিউটোরিয়াল

ভিডিও: সেলার ড্যাশবোর্ড কীভাবে ব্যবহার করবেন

Exportain-এ সেলার অ্যাকাউন্ট খোলা, Seller Center ড্যাশবোর্ডে ঢোকা এবং ড্যাশবোর্ড পরিচালনা — পুরোটা এই ভিডিওতে।

বাংলায় 12:23

এই গাইডে যা আছে
  1. কাজের ক্রম
  2. অ্যাকাউন্ট খোলা: Seller Center-এ রেজিস্টার
  3. মেনুতে কী কোথায়
  4. সাধারণ প্রশ্ন (FAQ)

কাজের ক্রম

  1. অ্যাকাউন্ট খুলুন — অ্যাকাউন্ট খোলা ও লগইন।
  2. কোম্পানির তথ্য ও লোগো দিন — কোম্পানি পেজ ও প্রোফাইল।
  3. যাচাইকরণ শুরু করুন (পরিচয়, ফোন-ইমেইল, ট্রেড লাইসেন্স, ERC, কারখানার ছবি) — যাচাইকরণ ও ট্রাস্ট ব্যাজ।
  4. টাকা পাওয়ার ব্যাংক অ্যাকাউন্ট জমা দিন — সার্টিফিকেট ও পেআউট ব্যাংক অ্যাকাউন্ট।
  5. পণ্য যোগ করে প্রকাশ করুন — পণ্য যোগ ও প্রকাশ।
  6. ক্রেতার রিকোয়েস্ট ও RFQ-র উত্তর দিন — অর্ডার রিকোয়েস্ট, RFQ ও কোটেশন।
  7. ক্রেতা কোটেশন গ্রহণ করলে অর্ডার তৈরি হয় — অর্ডার ও শিপমেন্ট, ফান্ডস হোল্ড ও পেআউট।

অ্যাকাউন্ট খোলা: Seller Center-এ রেজিস্টার

seller.exportain.com/register পাতায় অ্যাকাউন্ট খোলা হয় দুই ধাপে — আগে বেছে নেবেন কীভাবে বিক্রি করবেন, তারপর নিজের ও কোম্পানির তথ্য দেবেন। কোডের সময়সীমা আর বাকি নিয়ম আছে অ্যাকাউন্ট খোলা ও লগইন গাইডে।

Seller Center-এ রেজিস্ট্রেশনের প্রথম ধাপ: বিক্রির ধরন বাছাই ও ধাপের তালিকা

যা দেখবেন: Seller Center-এ রেজিস্ট্রেশনের প্রথম ধাপ: বিক্রির ধরন বাছাই ও ধাপের তালিকা

  1. ১. Individual Seller — নিজের নামে বিক্রি। পরে যাচাইয়ে শুধু NID বা পাসপোর্ট আর লাইভ সেলফি লাগবে।
  2. ২. Company / Business — ট্রেড লাইসেন্সধারী নিবন্ধিত ব্যবসা। ব্যক্তিগত ও ব্যবসার দুই ধরনের কাগজই লাগে, আর Exportain Verified ব্যাজের পথ এটিই।
  3. ৩. I'm joining an existing seller team instead — আপনার কোম্পানির অ্যাকাউন্ট আগে থেকেই থাকলে দ্বিতীয় কোম্পানি খুলবেন না। এটি বেছে নিন, মালিক আপনাকে টিমে যোগ করবেন।
  4. ৪. বাঁয়ের ধাপের তালিকা দেখায় আপনি কোথায় আছেন: Account Type → Account → Verify → Done।
রেজিস্টার ফর্মের দ্বিতীয় ধাপ: নাম, ইমেইল, কোম্পানি, দেশ, ফোন ও পাসওয়ার্ডের ঘর

যা দেখবেন: রেজিস্টার ফর্মের দ্বিতীয় ধাপ: নাম, ইমেইল, কোম্পানি, দেশ, ফোন ও পাসওয়ার্ডের ঘর

  1. ১. Full name — আপনার আসল নাম, NID বা পাসপোর্টে যেমন লেখা। পরে পরিচয় যাচাইয়ের সময় এই নামই মেলানো হয়।
  2. ২. Work email — যে ইমেইল নিয়মিত খোলেন। ৬ সংখ্যার কোড এখানেই আসবে।
  3. ৩. Company name — ট্রেড লাইসেন্সে যেভাবে লেখা, হুবহু সেভাবে। ক্রেতারা এই নামই দেখবেন।
  4. ৪. Country বাছুন, তারপর শহর (ঐচ্ছিক)। ব্যবসার ধরন (Business type) এখন না দিলেও চলে — পরে Settings থেকে দেওয়া যায়।
  5. ৫. ফোন আর হোয়াটসঅ্যাপ নম্বর ঐচ্ছিক। হোয়াটসঅ্যাপ নম্বর দিলে তার নিচের সম্মতির ঘরে টিক দিতে হবে।
  6. ৬. কমপক্ষে ৮ অক্ষরের পাসওয়ার্ড দিন, তারপর Terms of Use ও Privacy Policy-এর ঘরে টিক দিন।
  7. ৭. Send Verification Code → চাপুন। ইমেইলে আসা কোড বসিয়ে Verify & Create Account চাপলেই অ্যাকাউন্ট তৈরি।

সাধারণ প্রশ্ন (FAQ)

যাচাই না করে কি পণ্য বিক্রি করা যায়?
হ্যাঁ। যাচাই বাধ্যতামূলক নয়, তবে ব্যাজ না থাকলে ক্রেতারা কম আস্থা পেতে পারেন। আর ফান্ডস হোল্ডের টাকা পেতে অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্ট লাগবেই।