মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

RFQ দেখা, কোটেশন পাঠানো ও সংশোধন

RFQs, quotations, revisions and counter-offers

আপনার সঙ্গে মেলা ক্রেতার RFQ খোলা, আগ্রহ জানানো, কোটেশন পাঠানো, ক্রেতার কাউন্টার-অফারের জবাবে সংশোধন।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

এই গাইডে যা আছে
  1. RFQ কীভাবে আপনার কাছে আসে
  2. RFQ তালিকা
  3. RFQ-র বিস্তারিত ও আগ্রহ জানানো
  4. কোটেশন পাঠানো
  5. ক্রেতার কাউন্টার-অফার ও সংশোধন
  6. সাধারণ প্রশ্ন (FAQ)

RFQ কীভাবে আপনার কাছে আসে

ক্রেতা RFQ (Request for Quotation — দাম চাওয়ার অনুরোধ) দিলে Exportain তা সাপ্লায়ারদের সঙ্গে মেলায়: আপনার প্রকাশিত পণ্য, ঘোষিত ক্যাটাগরি, পণ্যের HS কোড ও MOQ দেখে। মিললে আপনার কোম্পানিকে জানানো হয়।

ক্রেতা চাইলে RFQ পাবলিকভাবে (নাম-পরিচয় ছাড়া) RFQ মার্কেটপ্লেসে দেখানো হয়; সেখান থেকেও কোটেশন দেওয়া যায়।

RFQ তালিকা

  1. বাম মেনুর RFQ Requests খুলুন। মেনুতে সংখ্যা থাকলে সেটি উত্তরের অপেক্ষায় থাকা RFQ।
  2. ওপরে সংখ্যা: Matched, Need response, Quoted।
  3. একটি RFQ খুললে সেটি "opened" হিসেবে চিহ্নিত হয়।

RFQ-র বিস্তারিত ও আগ্রহ জানানো

  • What the buyer asked for — পরিমাণ, গন্তব্য, বন্দর, Incoterm, শেষ সময়, লক্ষ্য দাম, HS কোড, দরকারি সার্টিফিকেশন, ক্রেতার বিবরণ ও সংযুক্তি।
  • Why you were matched — কেন আপনার সঙ্গে মেলানো হলো।
  • Your response — I'm interested বা Decline। ভুলে Decline করলে Take the decline back।

কোটেশন পাঠানো

  1. RFQ-র পাতায় Your quotation অংশে ফর্ম পূরণ করুন।
  2. Unit price (কমপক্ষে 0.01), Currency (তিন অক্ষরের কোড, যেমন USD), Quantity quoted, Minimum order quantity, Lead time (days)।
  3. Incoterm বাছুন: FOB, CIF, CFR, EXW, DDP বা other।
  4. Offer valid until — আজকের পরের কোনো তারিখ।
  5. Payment terms — যেমন "30% advance, 70% against copy of B/L"।
  6. ঐচ্ছিক: Packaging (optional), Specifications and notes (optional)। লোডিং বন্দর এখানে লিখুন — আলাদা বন্দরের ঘর নেই।
  7. Send quotation চাপুন। ক্রেতাকে জানানো হবে।

ক্রেতার কাউন্টার-অফার ও সংশোধন

ক্রেতা আপনার কোটেশনের দাম, লিড টাইম বা মেয়াদ বদলে কাউন্টার-অফার পাঠাতে পারেন। তখন লেখা থাকবে The buyer countered — your answer is awaited.

  1. Revise — answer the counter-offer চাপুন। ফর্ম আপনার বর্তমান অফার দিয়ে ভরা থাকবে।
  2. যা বদলাতে চান বদলান, নতুন মেয়াদের তারিখ দিন।
  3. Send revised offer চাপুন।

নিজে থেকে দাম বদলাতে চাইলে Revise my offer। প্রতিটি সংস্করণ Version 1 · Your offer, Buyer's counter-offer ইত্যাদি হিসেবে তালিকায় থাকে।

সাধারণ প্রশ্ন (FAQ)

I'm interested চাপলাম, ক্রেতা কিছু জানল না কেন?
আগ্রহ জানানো শুধু রেকর্ড; ক্রেতার কাছে যায় কোটেশন। কোটেশন পাঠান।
কোনো RFQ আসছে না।
বেশি পণ্য প্রকাশ করুন, Company Page-এ ক্যাটাগরি বাছুন ও পণ্যে HS কোড দিন। RFQ এগুলো দিয়েই মেলানো হয়।