মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

অর্ডার রিকোয়েস্ট ও ক্রেতার প্রশ্নের উত্তর

Order requests and buyer questions

ক্রেতা কার্ট থেকে যে অর্ডার রিকোয়েস্ট পাঠায়, বা পণ্য নিয়ে যে প্রশ্ন করে — সেগুলো দেখা ও উত্তর দেওয়া।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

Read this guide in English
এই গাইডে যা আছে
  1. এগুলো কী
  2. দেখা ও উত্তর দেওয়া
  3. সাধারণ প্রশ্ন (FAQ)

এগুলো কী

  • Order request — ক্রেতা exportain.com-এ আপনার পণ্য কার্টে রেখে Send order request চাপলে আসে। এতে পরিমাণ, গন্তব্য দেশ, লোডিং বন্দর, আপনার তালিকাভুক্ত দাম ও ক্রেতার নোট থাকে। কোনো টাকা নেওয়া হয় না — চূড়ান্ত দাম, শিপিং ও পেমেন্টের শর্ত আপনি ক্রেতার সঙ্গে ঠিক করবেন।
  • Question — পণ্যের পাতা থেকে ক্রেতার প্রশ্ন।

দেখা ও উত্তর দেওয়া

  1. বাম মেনুর Order requests খুলুন। ওপরে ফিল্টার: Order requests বা Questions।
  2. Inbox থেকে একটি রিকোয়েস্ট খুলুন; ডানে বিস্তারিত দেখাবে।
  3. Reply to the buyer ঘরে উত্তর লিখুন — দাম ও ডেলিভারির তারিখ নিশ্চিত করুন, বা যা জানা দরকার জিজ্ঞেস করুন।
  4. অবস্থা বাছুন: Mark as replied, Mark as negotiating বা Close request।
  5. Send reply চাপুন।
  6. আলাদা চ্যাট শুরু করতে চাইলে Open conversation with … বোতাম চাপুন; কথোপকথন Messages-এ চলবে।
Order requests পাতা: বাঁয়ে Inbox-এ রিকোয়েস্টের তালিকা, ডানে খোলা রিকোয়েস্টের বিস্তারিত ও উত্তরের ঘর

যা দেখবেন: Order requests পাতা: বাঁয়ে Inbox-এ রিকোয়েস্টের তালিকা, ডানে খোলা রিকোয়েস্টের বিস্তারিত ও উত্তরের ঘর

  1. ১. ফিল্টার — Order requests চাপলে শুধু কার্ট থেকে আসা অর্ডার রিকোয়েস্ট, Questions চাপলে শুধু প্রশ্ন।
  2. ২. একটি রিকোয়েস্টে চাপুন — ডানে পরিমাণ, গন্তব্য, লোডিং বন্দর, আপনার তালিকার দাম আর ক্রেতার নোট দেখাবে। কার্টের চিহ্ন মানে অর্ডার রিকোয়েস্ট, বার্তার চিহ্ন মানে প্রশ্ন।
  3. ৩. Reply to the buyer — দাম ও ডেলিভারির তারিখ নিশ্চিত করুন, বা যা জানা দরকার জিজ্ঞেস করুন।
  4. ৪. নিচের তালিকা থেকে অবস্থা বেছে Send reply চাপুন। ক্রেতা উত্তরটি নিজের Requests পাতায় দেখেন।

সাধারণ প্রশ্ন (FAQ)

রিকোয়েস্টে টাকা দেওয়া হয়েছে কি?
না। অর্ডার রিকোয়েস্টে কোনো পেমেন্ট হয় না।