মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

পণ্য যোগ করা ও প্রকাশ করা

Add and publish a product

ক্যাটাগরি ও পণ্যের ধরন বাছাই, শিরোনাম-বিবরণ, MOQ, দাম, ছবি, ইউটিউব ভিডিও লিংক, খসড়া রাখা ও প্রকাশ।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

এই গাইডে যা আছে
  1. শুরুর আগে
  2. ধাপ ১: পণ্যের ধরন বাছাই
  3. ধাপ ২: শিরোনাম, বিবরণ, MOQ
  4. ধাপ ৩–৬: দাম, ট্রেডের তথ্য, স্পেসিফিকেশন, ভ্যারিয়েন্ট
  5. ছবি ও ভিডিও
  6. খসড়া রাখা ও প্রকাশ করা
  7. পণ্য সম্পাদনা ও মুছে ফেলা
  8. সাধারণ প্রশ্ন (FAQ)

শুরুর আগে

  • আপনার অ্যাকাউন্ট কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে হবে। না থাকলে Add Product বোতাম ধূসর থাকে এবং লেখা থাকে Waiting for your company to add you।
  • টিম সদস্য হলে Add Products অনুমতি লাগে (সম্পাদনার জন্য Edit Products)।
  • প্ল্যান অনুযায়ী কতগুলো পণ্য প্রকাশিত রাখা যায়: Free ৫টি, Gold ৩০টি, Platinum ৬০টি। Products পাতার ওপরে লেখা থাকে কতটি ব্যবহার হয়েছে (যেমন 3 of 5 published listings used.)।
  • হাতের কাছে রাখুন: পণ্যের পরিষ্কার ছবি, MOQ, লিড টাইম, দামের তালিকা, HS কোড (জানা থাকলে)।

ধাপ ১: পণ্যের ধরন বাছাই

  1. Products → Add Product চাপুন।
  2. Category → Subcategory → Product type বাছুন।
  3. পণ্যের ধরন বাছলে বাকি ফর্ম খুলবে। ফর্মে শুধু সেই তথ্যগুলো চাওয়া হয়, যা ওই ধরনের পণ্যে ক্রেতারা তুলনা করেন।

ধাপ ২: শিরোনাম, বিবরণ, MOQ

  1. Product title — উপাদান, ওজন, ফিনিশসহ স্পষ্ট নাম (সর্বোচ্চ ২০০ অক্ষর)।
  2. আপনার ভূমিকা বাছুন: Manufacturer (নিজেরা তৈরি করেন), Trader / supplier (অন্য কারখানা থেকে আনেন) বা Manufacturer and trader। এটি প্রতিটি পণ্যের জন্য আলাদা হতে পারে।
  3. ছোট বিবরণ (ঐচ্ছিক) এবং Description — উপাদান, তৈরির পদ্ধতি, প্যাকেজিং, সার্টিফিকেশন, রপ্তানির উপযোগিতা।
  4. MOQ (সর্বনিম্ন অর্ডার), MOQ unit ও Lead time (days) দিন। পণ্যের জন্য এগুলো বাধ্যতামূলক।
  5. HS code — জানা থাকলে লিখুন, বা খুঁজে নিন। Exportain নিজে কোনো HS কোড বসিয়ে দেয় না, কারণ এটি আপনার আইনি ঘোষণা।
  6. পণ্যটি পরিবেশবান্ধবভাবে তৈরি/প্যাক হলে তবেই "Eco friendly" ঘরে টিক দিন; Exportain এই লেবেল সরিয়ে দিতে পারে।

ধাপ ৩–৬: দাম, ট্রেডের তথ্য, স্পেসিফিকেশন, ভ্যারিয়েন্ট

  • 3. Price — অর্ডারের পরিমাণ অনুযায়ী দামের ধাপ (সর্বোচ্চ ৬টি)। প্রথম ধাপ MOQ থেকে শুরু করুন। Exportain-এর নিয়ম: প্রতিটি পণ্যে দাম থাকতে হবে — অন্তত একটি দামের ধাপ ছাড়া পণ্য প্রকাশ করা যায় না (খসড়া হিসেবে রাখা যায়)।
  • 4. Trade details — Currency, Incoterm, Ports of loading (লোডিং বন্দর), Model / SKU, Production capacity, Customization offered, Samples।
  • 5. Specifications — পণ্যের ধরন অনুযায়ী বৈশিষ্ট্য; লাল তারকা (*) চিহ্নিত ঘর বাধ্যতামূলক।
  • 6. Variants — রং/সাইজ ইত্যাদি ভেদে আলাদা ভ্যারিয়েন্ট ও দাম (যে ধরনে প্রযোজ্য)।

ফর্মের ওপরের চেকলিস্ট দেখায় কী কী বাকি; সব পূরণ হলে লেখা আসে Listing complete. Every item on this checklist is filled in.

ছবি ও ভিডিও

  1. ফর্মের Photos and video অংশে Choose photos চেপে ছবি বাছুন। প্রথম ছবিটি কভার হবে।
  2. ইউটিউব বা ভিমিও ভিডিও থাকলে YouTube or Vimeo video link ঘরে ভিডিওর নিজস্ব লিংক দিন — যেমন youtu.be/…, youtube.com/watch?v=… বা youtube.com/shorts/…।
  3. সেভ করার সঙ্গে সঙ্গে ছবি ও লিংক আপলোড হয়। কোনোটি গ্রহণ না হলে কারণসহ বার্তা দেখাবে।
  4. সেভ করার পর সম্পাদনার পাতায় (Photos and videos) ছবির ক্রম বদলানো, MP4 ভিডিও আপলোড, ছবির বিবরণ (alt text) লেখা যায়।
কীসীমা
ছবিJPG, PNG বা WebP; প্রতিটি সর্বোচ্চ ৮ MB; প্রতি পণ্যে সর্বোচ্চ ১২টি
ভিডিও আপলোডশুধু MP4; সর্বোচ্চ ৫০ MB; প্রতি পণ্যে সর্বোচ্চ ৩টি ভিডিও (লিংকসহ)
ভিডিও লিংকYouTube বা Vimeo
পণ্যের ক্যাটালগএকটি PDF, সর্বোচ্চ ১০ MB (সম্পাদনার পাতায় Product catalogue (PDF))

খসড়া রাখা ও প্রকাশ করা

  1. সব বাধ্যতামূলক ঘর পূরণ হলে নিচের বোতাম চালু হয়। কী বাকি তা লেখা থাকে Still needed: …।
  2. এখনই দেখাতে না চাইলে Save as Draft। সঙ্গে সঙ্গে প্রকাশ করতে Publish Now।
  3. পরে Products তালিকা থেকে Publish বা Unpublish করা যায়। লাইভ পাতা দেখতে View live আইকন।

পণ্য সম্পাদনা ও মুছে ফেলা

  • Products তালিকায় পেনসিল আইকন (Edit) — সব তথ্য বদলে Save Changes।
  • ট্যাব: All, Draft, Published, Unpublished, Archived। প্ল্যান কমালে সীমার বেশি পণ্য Archived হয় — মুছে যায় না।
  • মুছতে ট্র্যাশ আইকন (Delete)।
  • সম্পাদনার পাতায় Certifications অংশে নির্দিষ্ট পণ্যের সার্টিফিকেট যুক্ত করা যায়।

সাধারণ প্রশ্ন (FAQ)

ভিডিও দিয়েছি কিন্তু পণ্যের পাতায় দেখাচ্ছে না।
প্রতিটি ভিডিও অ্যাডমিনের অনুমোদনের অপেক্ষায় থাকে (In review)। অনুমোদনের পর দেখাবে।
WebM বা MOV ভিডিও আপলোড হচ্ছে না।
শুধু MP4 (সর্বোচ্চ ৫০ MB) গ্রহণ করা হয়। অথবা ইউটিউবে আপলোড করে লিংক দিন।
দাম না দিলে কী হয়?
পণ্যটি প্রকাশ করা যাবে না। Exportain-এ প্রতিটি পণ্যে দাম দেখাতে হয়, তাই দাম ছাড়া Publish now চাপলে দামের ঘরের পাশে (আর Products তালিকা থেকে Publish চাপলে বার্তায়) লেখা আসবে Add at least one price. Every product on Exportain shows a price. অন্তত একটি দামের ধাপ দিন। দাম ছাড়া পণ্য খসড়া হিসেবে রাখা যায়।
সব ঘর পূরণ করেছি, তবু বোতাম চালু হচ্ছে না।
নিচে Still needed: … লাইনে দেখুন কী বাকি — প্রায়ই আপনার ভূমিকা (Manufacturer/Trader) বা কোনো বাধ্যতামূলক স্পেসিফিকেশন।