ট্রেড সার্ভিস: প্রোভাইডার খোঁজা, অফার ও সার্ভিস অর্ডার
Trade services: providers, offers and service orders
Find providers-এ ফ্রেইট, কাস্টমস, ইন্সপেকশনসহ সার্ভিস প্রোভাইডার খোঁজা, Request this service দিয়ে সার্ভিস চাওয়া, তারপর প্রোভাইডারের অফার ও সার্ভিস অর্ডার।
সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬
Read this guide in Englishপ্রোভাইডার খোঁজা ও সার্ভিস চাওয়া
- বাম মেনুর Find providers খুলুন (পাতার শিরোনাম Trade Services)। শব্দ লিখে খুঁজুন, অথবা Service তালিকা দিয়ে সার্ভিসের ধরন বাছুন।
- প্রতিটি কার্ড একটি প্রোভাইডারের প্রকাশিত সার্ভিস — ছবি, দাম (বা "Contact for price"), কোন এলাকায় কাজ করে, আর Exportain প্রোভাইডারের কাগজ যাচাই করলে "Verified"। শিরোনামে চাপলে exportain.com-এ তার পাতা খোলে।
- একটি কার্ডে Request this service চাপুন, কী কাজ দরকার স্পষ্ট লিখুন (যেমন কোন পণ্য, কত পরিমাণ, কবে, কোন বন্দর) এবং Send request।
- প্রোভাইডার আপনার Messages-এ উত্তর দেবেন।
যা দেখবেন: Find providers: Verified-এর ব্যাখ্যা, খোঁজার ঘর, সার্ভিস ফিল্টার ও লিস্টিং কার্ড
- ১. ব্যাখ্যাটি পড়ুন: লিস্টিংয়ে "Verified" মানে Exportain প্রোভাইডারের কাগজপত্র যাচাই করেছে — কাজের মান নয়। লেখা দাম প্রোভাইডারের নিজের; চূড়ান্ত কাজের পরিধি, দাম ও শর্ত Messages-এ দুজনে মিলে ঠিক করবেন।
- ২. Search services — যা দরকার লিখুন, যেমন "customs Benapole" বা "sea freight Hamburg"। প্রতিটি শব্দ মিলতে হবে।
- ৩. Service — শুধু এক ধরনের সার্ভিস দেখতে; বন্ধনীর সংখ্যা মানে তাতে কতগুলো লিস্টিং।
- ৪. লিস্টিংয়ের শিরোনাম — চাপলে (বা ছবিতে চাপলে) সার্ভিসের পুরো পাবলিক পাতা নতুন ট্যাবে খোলে।
- ৫. Request this service — এই প্রোভাইডারকে আপনার অনুরোধ পাঠান (পরের অংশ)।
যা দেখবেন: Request a service জানালা: কী দরকার, কোথা থেকে কোথায়, আর পাঠানোর বোতাম
- ১. Request a service — জানালায় লিস্টিং আর কোন প্রোভাইডারের কাছে যাচ্ছে তা লেখা থাকে।
- ২. What do you need? (আবশ্যক) — পরিমাণ, তারিখ আর কিসের দাম চান, নিজের ভাষায়। প্রোভাইডার ঠিক যা লিখবেন তা-ই দেখেন, আপনার কোম্পানির নামসহ।
- ৩. Send request — পাঠায়। ওপরের Origin ও Destination ঐচ্ছিক। অনুরোধটি প্রোভাইডারের Leads-এ পৌঁছায়; তিনি Messages-এ বা দামসহ অফার দিয়ে উত্তর দেন।
সার্ভিস অফার গ্রহণ
প্রোভাইডার দাম ঠিক করে একটি পাকা অফার পাঠান। মেনুর Offers received পাতায় (শিরোনাম Service Offers) তা দেখায়। অফারের মেয়াদ পার হলে আর গ্রহণ করা যায় না; নতুন অফার পাঠালে পুরনোটি Replaced হিসেবে থেকে যায়।
যা দেখবেন: Service Offers পাতা: নিয়মের বার্তা, অফারের দাম, গ্রহণ ও প্রত্যাখ্যানের বোতাম
- ১. Offers sent to your company — কতগুলো অফার আর কতগুলো আপনার সিদ্ধান্তের অপেক্ষায় (Awaiting your decision)।
- ২. Amount quoted — প্রোভাইডারের দাম; পাশে Valid until (কোন দিন পর্যন্ত) আর পাঠানোর সময়।
- ৩. Accept this offer — গ্রহণ করলে সার্ভিস অর্ডার তৈরি হয় এবং কোম্পানি দাম দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- ৪. Decline — না নিলে। প্রোভাইডার চাইলে নতুন দামে আবার পাঠাতে পারেন।
সার্ভিস অর্ডার
অফার গ্রহণ করলে Service orders পাতায় অর্ডার তৈরি হয়। প্রোভাইডার কাজ শেষ বললে আপনি নিশ্চিত করবেন, অথবা সমস্যা থাকলে Raise a problem with this work দিয়ে বিরোধ খুলবেন — দেখুন বিরোধ ও প্রমাণ।
যা দেখবেন: Service Orders পাতা: টাকা কোথায় থাকে তার ব্যাখ্যা ও একটি সার্ভিস অর্ডার
- ১. ওপরের বার্তা: অনলাইনে দেওয়া টাকা Exportain ধরে রাখে, আপনি কাজ শেষ নিশ্চিত করলে তবেই প্রোভাইডার পান। Exportain কখনো টাইমারে টাকা ছাড়ে না।
- ২. অর্ডার নম্বর (SO-…) আর তৈরির সময়।
- ৩. অবস্থা — যেমন Accepted — awaiting payment। সরাসরি পরিশোধের অর্ডারে নিচে লেখা থাকে Exportain কোনো টাকা ধরে রাখছে না।
- ৪. Cancel this order — কাজ শুরুর আগে বাতিল করতে।





