মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

মেম্বারশিপ প্ল্যান

Membership plans

Free, Gold ও Platinum প্ল্যানে কত পণ্য, কত RFQ উত্তর ও কতজন টিম সদস্য — আর প্ল্যান বদলালে বা বাতিল করলে কী হয়।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

এই গাইডে যা আছে
  1. প্ল্যানগুলো
  2. প্ল্যান কেনা বা বদলানো
  3. সাবস্ক্রিপশন বাতিল
  4. সাধারণ প্রশ্ন (FAQ)

প্ল্যানগুলো

FreeGoldPlatinum
মাসিক দাম৳০৳৪৯৯৳৯৯৯
প্রকাশিত পণ্য৫টি৩০টি৬০টি
ক্রেতার ইনকোয়ারি / মাস১০টিসীমাহীনসীমাহীন
RFQ-র উত্তর / মাস১০টিসীমাহীনসীমাহীন
টিম সদস্য১ জন২ জন১০ জন

দাম ও সীমা পোর্টালের Membership & Plans পাতায় সবসময় সর্বশেষ অবস্থায় দেখায়; কোনো পার্থক্য দেখলে পোর্টালের তথ্যই ধরুন।

প্ল্যান কেনা বা বদলানো

  1. Membership & Plans খুলুন।
  2. পছন্দের প্ল্যানে Upgrade to Gold বা Upgrade to Platinum চাপুন (চলমান পেইড প্ল্যান থাকলে Switch to …)।
  3. প্ল্যান বদলালে আগে দেখানো হয় আজ কত দিতে হবে (অব্যবহৃত দিনের ক্রেডিট বাদ দিয়ে) — তখনো কিছু চার্জ হয় না।
  4. Stripe-এর নিরাপদ চেকআউট পাতায় কার্ডে পেমেন্ট দিন।
  5. ফিরে এলে Exportain নিশ্চিত হওয়ার পর প্ল্যান বদলায়। লেখা থাকে, আবার পেমেন্ট করবেন না।

সাবস্ক্রিপশন বাতিল

  1. Membership & Plans → Cancel subscription।
  2. কী বদলাবে তা দেখিয়ে নিশ্চিত করতে বলা হয়। নিশ্চিত করলে সঙ্গে সঙ্গে কার্যকর হয় এবং Free প্ল্যানের শর্ত চালু হয়।

সাধারণ প্রশ্ন (FAQ)

Platinum নিলে কি সার্চে আগে দেখাব?
না। প্ল্যান পণ্যের ক্রম বা র‍্যাংকিং বদলায় না।
বাতিল করলে পণ্য মুছে যাবে?
না। সীমার বেশি পণ্য Archived হয়, মুছে যায় না।