মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

হেল্প ও সাপোর্ট: টিকিট খোলা ও উত্তর পাওয়া

Help & support tickets

কোনো সমস্যায় Seller Center থেকে Exportain সাপোর্টে টিকিট খোলা, উত্তর পড়া, ফাইল পাঠানো আর সমাধান হলে বন্ধ করা — ধাপে ধাপে ছবিসহ।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

Read this guide in English
এই গাইডে যা আছে
  1. কখন টিকিট খুলবেন
  2. আপনার টিকিটের তালিকা
  3. নতুন টিকিট খোলা
  4. উত্তর পড়া, উত্তর দেওয়া ও বন্ধ করা
  5. সাধারণ প্রশ্ন (FAQ)

কখন টিকিট খুলবেন

পণ্য প্রকাশ হচ্ছে না, যাচাই আটকে আছে, পেআউট নিয়ে প্রশ্ন, বা কিছু কাজ করছে না — এসব ক্ষেত্রে টিকিট খুলুন। টিকিটে প্রতিটি উত্তর একই জায়গায় থাকে, তাই কথা হারায় না, আর কে কী বলেছে পরে মিলিয়ে দেখা যায়।

আপনার টিকিটের তালিকা

Help & support পাতা: নতুন টিকিটের বোতাম, অবস্থার ফিল্টার, কোম্পানির সব টিকিট আর একটি টিকিট
  1. ১. New ticket — নতুন সমস্যার জন্য টিকিট খুলুন।
  2. ২. অবস্থার ফিল্টার — Open, Waiting for you, Resolved, Closed, All। Waiting for you মানে সাপোর্ট আপনার উত্তরের অপেক্ষায় — এগুলো আগে দেখুন।
  3. ৩. Mine / All company tickets — মালিক বা অ্যাডমিন হলে কোম্পানির সবার টিকিট দেখতে ও উত্তর দিতে পারেন; সাধারণ সদস্য শুধু নিজেরগুলো।
  4. ৪. প্রতিটি টিকিটে নম্বর (EXP-SUP-…), বিষয় ও অবস্থা (Received, In progress ইত্যাদি)। চাপলে পুরো কথোপকথন খোলে।

নতুন টিকিট খোলা

নতুন টিকিটের প্রথম ধাপ: কোন বিষয়ে সাহায্য দরকার তা বাছাই
  1. ১. ওপরে লেখা থাকে কত ধাপের কোনটিতে আছেন (যেমন Step 1 of 4)।
  2. ২. বিষয় বাছুন — যেমন পণ্য প্রকাশ না হলে Products, টাকা নিয়ে প্রশ্নে Payments and payouts, কিছু কাজ না করলে Something is not working। ঠিক বিষয় বাছলে টিকিট সঠিক দলের কাছে যায়।
  3. ৩. Next — পরের ধাপে যেতে।
  1. বিষয়ের পর কিছু ক্ষেত্রে আরও নির্দিষ্ট সমস্যা (Which of these is closest?) আর কোন রেকর্ড নিয়ে (যেমন নির্দিষ্ট পণ্য বা অর্ডার) বাছতে বলা হয়। নিশ্চিত না হলে Skip।
  2. Describe the problem — Subject-এ এক লাইনে সমস্যা, নিচে বিস্তারিত: কী করতে চাইছিলেন, কী হওয়ার কথা ছিল, আর কী হলো। কোনো ত্রুটির বার্তা দেখলে হুবহু লিখুন।
  3. Add screenshots or files — ঐচ্ছিক, তবে স্ক্রিনশট দিলে উত্তর দ্রুত আসে।
  4. Check and send — সব মিলিয়ে Send ticket চাপুন। টিকিট নম্বর দেখাবে।

উত্তর পড়া, উত্তর দেওয়া ও বন্ধ করা

একটি টিকিটের পাতা: নম্বর ও অবস্থা, সমাধানের বোতাম, কথোপকথন ও উত্তরের ঘর
  1. ১. টিকিট নম্বর ও অবস্থা — সাপোর্টে যোগাযোগের সময় এই নম্বর বলুন।
  2. ২. My problem is solved — সমস্যা মিটে গেলে চাপুন; টিকিট Resolved হবে।
  3. ৩. Your reply — সাপোর্ট কিছু জানতে চাইলে এখানে লিখুন।
  4. ৪. Add files — ছবি, PDF, Word, Excel বা টেক্সট ফাইল; প্রতিটি ১০ MB পর্যন্ত, এক বার্তায় ৫টি।
  5. ৫. Send reply — উত্তর পাঠাতে।
  • সাপোর্ট উত্তর দিলে নোটিফিকেশন আর ইমেইল আসে। ইমেইলে শুধু টিকিট নম্বর, বিষয় ও অবস্থা থাকে — উত্তর পড়তে পোর্টালে আসুন।
  • সমাধান হওয়ার পর ৭ দিন পর্যন্ত উত্তর দিয়ে বা Reopen চেপে টিকিট আবার খোলা যায়; তারপর টিকিট নিজে থেকে বন্ধ (Closed) হয়।
  • বন্ধ টিকিটে আর উত্তর দেওয়া যায় না; একই সমস্যা আবার হলে সেখান থেকে নতুন (ফলো-আপ) টিকিট খুলুন।

সাধারণ প্রশ্ন (FAQ)

কয়টি টিকিট খোলা যায়?
এক অ্যাকাউন্ট থেকে ঘণ্টায় ৫টি ও দিনে ২০টি নতুন টিকিট, আর একটি কোম্পানির একসাথে ২০টি খোলা টিকিট পর্যন্ত। একই সমস্যায় নতুন টিকিট না খুলে আগেরটিতে উত্তর দিন।
টিকিট খুলতে গিয়ে বলছে কোম্পানি নেই।
কোম্পানির সঙ্গে যুক্ত না থাকা বিক্রেতা টিকিট খুলতে পারেন না। কোম্পানির মালিককে আপনাকে টিমে যোগ করতে বলুন, বা support@exportain.com-এ লিখুন।