সার্ভিস তালিকা ও প্রোফাইল
Services you offer and your profile
কোন সার্ভিস দেন তা যোগ করা, কোথায় কাজ করেন ও কী সামলান লেখা, লাইসেন্স নম্বর, কোম্পানির অবস্থান।
সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬
সার্ভিস যোগ করা
- বাম মেনুর Services you offer খুলুন।
- Your services অংশে Add a service চাপুন।
- Which service? থেকে সার্ভিস বাছুন এবং যোগ করুন।
- যোগ হলে সার্ভিসের পাশে Edit চেপে বিস্তারিত দিন (নিচে)।
সার্ভিসের বিস্তারিত
- Where you operate — বন্দর, শহর বা অঞ্চল, কমা দিয়ে আলাদা (যেমন Chattogram, Mongla, Dhaka)।
- What you handle — আপনার পাবলিক কার্ডে দেখায় (যেমন FCL, LCL, Air freight, Cold chain)।
- Licence number — সার্ভিসে লাইসেন্স না লাগলে খালি রাখুন। লাইসেন্স Exportain আলাদাভাবে যাচাই করে (যাচাইকরণ)।
- Listing details — প্রতিটি সার্ভিসের নিজস্ব প্রশ্ন (যেমন ফরওয়ার্ডারের পরিবহন মাধ্যম, গুদামের আয়তন); ক্রেতারা এগুলো দিয়ে খোঁজেন ও তুলনা করেন।
কোম্পানির অবস্থান
Settings → Company location থেকে কোম্পানি কোথায় অবস্থিত তা দিন। মালিক ও অ্যাডমিন বদলাতে পারেন।
সাধারণ প্রশ্ন (FAQ)
সার্ভিস সরানোর বোতাম কাজ করছে না।
সার্ভিসটিতে লিড বা প্রকাশিত ফ্রেইট রেট থাকলে সরানো যায় না।

