মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

ড্যাশবোর্ড পরিচিতি: Provider Center-এ কী কোথায়

Provider Center dashboard tour

লগইনের পর প্রথম পাতা: মেনু, ওপরের বার, প্ল্যান ও যাচাইয়ের রিংসহ স্বাগত অংশ, প্রতিটি সংখ্যার কার্ডের মানে, আপনার সার্ভিস, প্ল্যানের ব্যবহার, সাম্প্রতিক লিড, দ্রুত কাজ আর মোবাইলে Provider Center — ছবিতে নম্বর দিয়ে দেখানো।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

Read this guide in English
এই গাইডে যা আছে
  1. Overview পাতা একনজরে
  2. মোবাইলে Provider Center
  3. সাধারণ প্রশ্ন (FAQ)

Overview পাতা একনজরে

লগইন করলেই Overview খোলে। এতে দেখায় কতগুলো সার্ভিস লাইভ, কোন লিড আপনার অপেক্ষায়, যাচাইয়ের অগ্রগতি আর প্ল্যানের কতটা ব্যবহার হয়েছে। প্রতিটি সংখ্যা আপনার আসল তথ্য থেকে আসে; কোনো কার্ড লোড না হলে ড্যাশ (—) দেখায়, বানানো ০ নয়।

Provider Center Overview-এর ওপরের অংশ: গাঢ় মেনু, ওপরের বার, স্বাগত অংশ ও যাচাইয়ের রিং

যা দেখবেন: Provider Center Overview-এর ওপরের অংশ: গাঢ় মেনু, ওপরের বার, স্বাগত অংশ ও যাচাইয়ের রিং

  1. ১. মেনু — চারটি ভাগ: Your services (My Services, Freight rates), Work (লিড, অফার, সার্ভিস অর্ডার, বিরোধ), Inbox (বার্তা, নোটিফিকেশন, সাপোর্ট) আর Account (যাচাই, প্ল্যান, টিম, সেটিংস)। নিচে প্ল্যান ব্যাজসহ আপনার অ্যাকাউন্ট কার্ড আর Sign out।
  2. ২. Jump to a page — পাতার নাম লিখে Enter চাপুন, সেখানে চলে যাবেন; যেকোনো জায়গা থেকে Ctrl K (ম্যাকে ⌘K) চাপলেও খোলে।
  3. ৩. ঘণ্টা আইকন — লাল সংখ্যা মানে না-পড়া নোটিফিকেশন।
  4. ৪. Add service — যেকোনো পাতা থেকে নতুন সার্ভিস লিস্টিং শুরু।
  5. ৫. স্বাগত অংশ — আপনার কোম্পানি, প্ল্যান (যেমন Free) আর Add service ও View leads বোতাম।
  6. ৬. যাচাইয়ের রিং — যাচাইয়ের ধাপগুলোর কত অংশ হয়েছে (যেমন 1 of 9 steps); এটি ধাপের ভাগ, কোনো স্কোর নয়। Verification Center চাপলে ধাপগুলো খোলে।
পাঁচটি সংখ্যার কার্ড ও পরের যাচাই-ধাপ

যা দেখবেন: পাঁচটি সংখ্যার কার্ড ও পরের যাচাই-ধাপ

  1. ১. Published services — আপনার লাইভ লিস্টিং আর প্ল্যানের সীমা (যেমন of 3 on your plan)।
  2. ২. New leads — উত্তরের অপেক্ষায় থাকা সার্ভিসের অনুরোধ। দ্রুত উত্তর দিলে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে।
  3. ৩. Open offers — গ্রাহকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আপনার দামের অফার, আর মোট কতগুলো পাঠিয়েছেন।
  4. ৪. Active service orders — চলমান গৃহীত কাজ, আর তার কতগুলোর টাকা Exportain-এ জমা আছে।
  5. ৫. Unread messages — না-পড়া বার্তা, কয়টি কথোপকথনে।
  6. ৬. পরের যাচাই-ধাপ — এখন যে ধাপটি করা দরকার (যেমন Mobile number), সরাসরি সেখানে যাওয়ার বোতামসহ।
Overview-এর নিচের অংশ: আপনার সার্ভিস, প্ল্যানের ব্যবহার, সাম্প্রতিক লিড ও দ্রুত কাজ

যা দেখবেন: Overview-এর নিচের অংশ: আপনার সার্ভিস, প্ল্যানের ব্যবহার, সাম্প্রতিক লিড ও দ্রুত কাজ

  1. ১. Your services — আপনার নতুন লিস্টিং আর প্রতিটির অবস্থা (Published, Draft)। All services চাপলে My Services খোলে।
  2. ২. Plan usage — Exportain-এর হিসাবে আপনার প্ল্যানে কী আছে: এই মাসে লিডের উত্তর (Free-এ ১৫টি) আর প্রকাশিত সার্ভিস। Compare paid plans চাপলে Membership & Plans খোলে।
  3. ৩. Recent leads — ক্রেতা ও বিক্রেতাদের নতুন সার্ভিস-অনুরোধ, অবস্থাসহ (New ইত্যাদি)। All leads চাপলে Leads খোলে।
  4. ৪. Quick actions — Add a service, Send an offer, Freight rates, Messages, Verification Center।
  • প্রতিটি পাতার শিরোনামের নিচে কীভাবে করবেন? চাপলে সেই কাজের গাইড খোলে (বাংলায়, ইংরেজিতে বদলানোর সুবিধাসহ)।
  • মেনুর নিচের Need help? কার্ডে সাপোর্টের ইমেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর (শুধু মেসেজ)।

মোবাইলে Provider Center

মোবাইলে Provider Center: মেনু বোতাম, ঘণ্টা ও যোগ করার বোতাম

যা দেখবেন: মোবাইলে Provider Center: মেনু বোতাম, ঘণ্টা ও যোগ করার বোতাম

  1. ১. তিন দাগের বোতাম (Open menu) — চাপলে পুরো মেনু খোলে।
  2. ২. ঘণ্টা আইকন — নতুন নোটিফিকেশন।
  3. ৩. Add service — নীল + দিয়ে নতুন লিস্টিং শুরু। নিচে স্ক্রল করলে যাচাইয়ের রিং ও সংখ্যার কার্ড।

লিডের উত্তর দেওয়া থেকে অফার পাঠানো পর্যন্ত সব কাজ ফোন থেকেও করা যায়। বার্তার নিয়ম: বার্তা ও মিটিং।

সাধারণ প্রশ্ন (FAQ)

Team মেনু দেখছি না।
টিম পরিচালনা শুধু মালিক ও অ্যাডমিনের জন্য।
মেনুতে Help & support নেই।
সাপোর্ট টিকিট চালু না থাকলে এটি লুকানো থাকে। তখন support@exportain.com-এ লিখুন।