টিম সদস্য ও অনুমতি
Team members and permissions
কর্মীদের অ্যাকাউন্টে যুক্ত করা, কে কী করতে পারবে তা ঠিক করা, প্ল্যান অনুযায়ী আসন-সংখ্যা।
সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬
এই গাইডে যা আছে
কে টিম পরিচালনা করতে পারে
বিক্রেতা ও প্রোভাইডার পোর্টালে বাম মেনুতে Team পাতা শুধু মালিক (owner) ও অ্যাডমিন-লেভেলের সদস্য দেখেন। সদস্য যোগ, অনুমতি বদল ও সরানোর বোতাম শুধু মালিক পান। মালিকের সব অনুমতি থাকে (Full access)।
নতুন সদস্য যোগ করা
- কর্মীকে আগে নিজের ইমেইল দিয়ে একই ধরনের অ্যাকাউন্ট খুলতে বলুন (বিক্রেতার টিমে বিক্রেতা অ্যাকাউন্ট, প্রোভাইডারের টিমে প্রোভাইডার অ্যাকাউন্ট)।
- Team পাতায় সদস্য যোগের বোতাম চাপুন (Add Team Member)।
- কর্মীর ইমেইল লিখুন, চাইলে পদবি (Position/title (optional))। অনুমতিগুলো টিক দিন।
- পাঠালে বার্তা আসবে: Invitation sent. They join your team once they accept it.
- কর্মী ২৪ ঘণ্টার মধ্যে লগইন করে Accept and join চাপলে টিমে যুক্ত হবেন। দেরি হলে আবার আমন্ত্রণ পাঠান — প্রতিবার নতুন ২৪ ঘণ্টা।
প্ল্যান অনুযায়ী কতজন সদস্য
Team পাতায় দেখায় কত আসন ব্যবহার হয়েছে (যেমন 1 of 2 seats used)। আসন ভরে গেলে নতুন আমন্ত্রণ যাবে না।
| প্ল্যান | বিক্রেতা | প্রোভাইডার |
|---|---|---|
| Free | ১ জন | ১ জন |
| Gold | ২ জন | ৫ জন |
| Platinum | ১০ জন | সীমাহীন |
অনুমতিগুলোর মানে
| পোর্টালে লেখা | কী করতে দেয় |
|---|---|
| Add Products / Edit Products | পণ্য যোগ / সম্পাদনা (বিক্রেতা) |
| Message Buyers / Access Messages | বার্তা পড়া ও পাঠানো |
| Respond to RFQs & quotations | কোটেশন পাঠানো ও সংশোধন, RFQ-তে আগ্রহ/প্রত্যাখ্যান (বিক্রেতা) |
| Manage orders & shipments | শিপমেন্ট বুক করা, ট্র্যাকিং আপডেট (বিক্রেতা) |
| Manage Payments / Manage Payments & Orders | সার্ভিস অর্ডার ও বিরোধ: বিরোধে বার্তা ও প্রমাণ দিতে এটি লাগে |
| View Leads / Respond to Leads | লিড দেখা / উত্তর দেওয়া (প্রোভাইডার) |
| Manage Saved Replies | সংরক্ষিত উত্তর (প্রোভাইডার) |
সাধারণ প্রশ্ন (FAQ)
কর্মী আমন্ত্রণ দেখতে পাচ্ছেন না।
তাঁর ইমেইল যাচাই আছে কি না দেখুন, এবং আমন্ত্রণের ২৪ ঘণ্টা পার হয়েছে কি না। পার হলে আবার পাঠান।
আসন ভরে গেছে।
কাউকে সরান, অথবা Membership & Plans থেকে বড় প্ল্যান নিন।

