মূল লেখায় যান
বাংলা গাইড
English docs

সাহায্য পাওয়া

Getting help

সমস্যায় পড়লে কোথায় লিখবেন, কী তথ্য দেবেন যাতে দ্রুত সমাধান হয়।

সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১ অক্টোবর ২০২৬

এই গাইডে যা আছে
  1. যোগাযোগের পথ
  2. কী লিখলে দ্রুত সমাধান হয়
  3. আগে নিজে দেখে নিন
  4. সাধারণ প্রশ্ন (FAQ)

যোগাযোগের পথ

  • ইমেইল: support@exportain.com
  • হোয়াটসঅ্যাপ: +880 1351 272596 — শুধু মেসেজ, কল নয়।
  • পোর্টালের বাম মেনুর নিচে Need help? অংশেও এই দুটি দেওয়া আছে।

কী লিখলে দ্রুত সমাধান হয়

  • যে ইমেইলে অ্যাকাউন্ট খোলা, সেটি থেকেই লিখুন।
  • কোন পোর্টাল (ক্রেতা/বিক্রেতা/প্রোভাইডার) ও কোন পাতা।
  • অর্ডার নম্বর, RFQ-র শিরোনাম বা বিরোধের নম্বর থাকলে দিন।
  • পর্দায় কোন বার্তা দেখাচ্ছে, হুবহু লিখুন বা স্ক্রিনশট দিন।
  • পাসওয়ার্ড বা কোড কখনো পাঠাবেন না।

আগে নিজে দেখে নিন

প্রতিটি পোর্টালের মূল পাতায় কীভাবে করবেন? লিংক আছে, যা সরাসরি এই সাইটের সঠিক গাইডে নিয়ে আসে। উপরের খোঁজার ঘরে কাজের নাম লিখেও খুঁজতে পারেন।

সাধারণ প্রশ্ন (FAQ)

হোয়াটসঅ্যাপে কল করা যাবে?
না, ওই নম্বরে শুধু মেসেজ নেওয়া হয়।